"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শ্বশুরবাড়ির অত্যাচারে প্রাণ হারালো ১ অন্তঃসত্ত্বা বধূ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার পুখুরিয়া থানার কুমাগঞ্জের আজিমগঞ্জ গ্রামে পণের জন্য তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগ উঠলো শ্বশুরবাড়ির বিরুদ্ধে। প্রায় এক সপ্তাহ চিকিৎসা চলার পর গতকাল মালদা মেডিকেল কলেজে ওই গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃতার নাম প্রিয়াঙ্কা রবিদাস। বয়স ২৩ বছর। স্বামী আকালু রবিদাস পেশায় এক জন শ্রমিক।

মৃতার বাপের বাড়ির সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা ও আকালু একই গ্রামের বাসিন্দা। প্রায় তিন বছর আগে বিয়ে হয়েছিল। আর বিয়ের পর থেকেই পণের দাবীতে প্রিয়াঙ্কার উপর অত্যাচার করা হত। প্রিয়াঙ্কা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। কিন্তু তাকে ওই অবস্থাতেও দিনের পর দিন শারীরিক এবং মানসিক ভাবে হেনস্থা করা হত। 

গত ১ লা আগস্ট গভীর রাতেরবেলা প্রিয়াঙ্কার উপর শ্বশুরবাড়ির সদস্যরা ভয়ানক অত্যাচার করেন। এমনকি মারধরের পর গায়ে আগুন ধরিয়ে দেন। এরপর প্রিয়াঙ্কার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে মালদহ মেডিকেল কলেজে ভর্তি করলে সেখানেই মৃত্যু হয়।


তবে এই ঘটনার পর থেকেই প্রিয়াঙ্কার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা পলাতক রয়েছেন। এই ঘটনায় প্রিয়াঙ্কার বাপের বাড়ির তরফে পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930