"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শ্মশান থেকে ফেরার সময় বাসের সঙ্গে রেষারেষির জেরে আহত ২২ জন যাত্রী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলা একটি টাটা ৪০৭ গাড়ি দাহকার্য সম্পন্ন করে কলকাতার চিনার পার্ক সংলগ্ন বিশ্ব বাংলা সরণী দিয়ে ফেরার পথে বারাসাত-বিগার্ডেন রুটের একটি বেসরকারী একটি বাসের সাথে রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতর আহত হয়েছেন গাড়িতে উপস্থিত ২২ জন।

জানা গিয়েছে, গাড়িটি ওই বাসের সাথে রেষারেষি করতে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুরোপুরি উল্টে যায়। এর জেরে গাড়িতে থাকা সকলে গুরুতর আহত হয়েছেন। এরপর প্রত্যক্ষদর্শীরা ছুটে এসে প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন।  


তারপর আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করা হয়। এই দুর্ঘটনার কারণে চিনার পার্ক থেকে নিউটাউনমুখী রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। কিন্তু পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে যানজট স্বাভাবিক করে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728