"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কারখানার বিষাক্ত গ্যাসে মৃত্যু হলো ২ শ্রমিকের

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আগড়পাড়ায় নিকেল কারাখানায় দুই শ্রমিকের মৃত্যু। বিষাক্ত ক্যামিক্যালে ওই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আগড়পাড়া সাউথ স্টেশন রোডে মার্চেন্ট অ্যাসোসিয়েশন নামে একটি নিকেল কারাখানায় একটি বড়ো ট্রে-তে কেমিক্যাল ঢালতে যান তিন শ্রমিক। ওই তিন জনই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম রবীন আইচ এবং সুরোজিত মাইতি।

অচৈতন্য হয়ে পড়েন। মুখ দিয়ে রীতিমতো গ্যাজলা বেরোতে থাকে। সহকর্মীরা তাঁদের উদ্ধার করে কামারহাটি সাগরদত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। অপরজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী সমীরণ পাত্র বলেন, ” আমি এই এলাকার অনেক দিনের বাসিন্দা। এই কারখানায় তো এই ধরনের ঘটনা আগে ঘটেনি। খবর পেয়ে দমকল এসেছিল। সিল করে দিয়ে গিয়েছে। আসলে এখানে নিকেলের কাজ হয়।”


পরিজনদের তরফ থেকে ভবানী রায় নামে একজন অভিযোগ করছেন, “আমাদের বাড়িতে খবর যায়। এসে দেখি, দেহ রাখা রয়েছে। তবে মালিকপক্ষের কাউকেই দেখতে পাইনি। দুর্ঘটনা নাকি কিছু একটা ঘটিয়েছে, সেটা আমরা বুঝতে পারছি না।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728