"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

স্নান করতে গিয়ে তলিয়ে গেলো ২ কিশোর

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ফরাক্কার কুলিদিয়ারচর এলাকায় ভরা গঙ্গায় স্নান করতে গিয়ে দু’জন নাবালক জলের তলায় তলিয়ে গেলো। নাবালকদের নাম রাজ শেখ ও আনসারুল শেখ। ওই দু’জন নাবালকদের বয়সই ১২ বছর ছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, আজ সকাল ১১ টা নাগাদ এলাকার কয়েকজন বাসিন্দা ফরাক্কা কুলিদিয়ারচর এলাকায় গঙ্গার ঘাটে স্নান করতে যায়। সেই সময় আচমকা ওই দুই নাবালককে গঙ্গার জলে তলিয়ে যেতে দেখা যায়।


এরপরেই ফরাক্কা থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে ওই নাবালকদের উদ্ধারের কাজ শুরু করেছে।


 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728