"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সহকর্মীর ছোঁড়া গুলিতে নিহত ২ জওয়ান

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ গতকাল রাতেরবেলা গুজরাতে আধাসামরিক বাহিনীর ক্যাম্পে এক সহকর্মীর ছোঁড়া গুলিতে নিহত হয়েছেন দু’জন জওয়ান।

পুলিশ সূত্রে খবর, পোরবন্দরের কাছে ভোটের কাজের জন্য মণিপুরের ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন থেকে আধাসামরিক বাহিনীর জওয়ানদের নিয়োগ করা হয়েছিল। যখন গুলি চালানো হয় তখন জওয়ানরা কেউ কর্তব্যরত ছিলেন না। কোনো বিষয়কে কেন্দ্র করে কয়েক জনের মধ্যে ঝামেলা থেকেই গুলি চালানো হয়।


ঘাতক কনস্টেবল এস ইনাউচা সিংহ একে ৪৭ রাইফেল দিয়ে জিতেন্দ্র সিংহ ও থোইবা সিংহকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। যার জেরে এই মৃত্যু ঘটে। আর চোরাজিৎ এবং রোহিকানা আহত হয়েছেন। প্রত্যেকেই মণিপুরের বাসিন্দা। আহতদের এক জনের পেটে ও অন্য জনের পায়ে গুলি লেগেছে।


/

প্রাথমিক ভাবে পোরবন্দর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য জামনগরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ফিরে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


প্রসঙ্গত, আগামী মাসে গুজরাতে ভোট। তার আগে নিরাপত্তা সুনিশ্চিত করতে রাজ্যের বিভিন্ন এলাকায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। কিন্তু এবার সেরকমই একটি ক্যাম্পে ঘটলো এই মর্মান্তিক ঘটনা। উল্লেখ্য, ১ লা ডিসেম্বর পোরবন্দরে প্রথম পর্যায়ের ভোট আর ৫ ই ডিসেম্বর পরবর্তী পর্যায়ের ভোট হবে। ৮ ই ডিসেম্বর ভোটের ফলাফল জানা যাবে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930