"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ব্যবসায়ীকে খুনের ঘটনায় খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার সহ গ্রেপ্তার ২ অভিযুক্ত

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার নিউ মার্কেটের সাইফ খান নামে এক ব্যবসায়ী জামতারাতে গলা কেটে খুনের ঘটনায় খুনে ব্যবহৃত অস্ত্র মিহিজাম থানার পুলিশ উদ্ধার করলো।

পুলিশ সুত্রে জানা গেছে, অভিযুক্তরা সাইফের থেকে প্রায় পনেরো লক্ষ টাকা ধার নেয়। কিছু টাকা ফেরত দিলেও প্রায় দু-তিন লক্ষ টাকা পরিশোধ করা বাকি ছিল। সাইফ সেই কারণে টাকা ফেরতের জন্য চাপ দিছিলো। এরপর অভিযুক্তরা টাকা ফেরত দেবার নামে সাইফকে ডেকে নেয়।


গত ১৭ ই আগস্ট মঙ্গলবার সন্ধ্যাবেলায় সাইফ বাড়ি থেকে বেরিয়ে আফতাব আলম ও নাজারে আলমের সাথে দেখা করেন। এরপর সাইফকে বিয়ারে মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানোর পর অচৈতন্য হতেই গাড়িতে তুলে নিয়ে ঝাড়খণ্ডে পৌঁছে যায়।


সেখানে হাইওয়ে পাশে জামতারায় একটি ক্ষেতের মধ্যে নিয়ে গিয়ে ধারালো চাকু দিয়ে গলা কেটে নৃশংসভাবে হত্যা করে। তারপর মিহিজাম থানার পুলিশ ওই ক্ষেতের মধ্যে থেকে গলা কাটা দেহ উদ্ধার করে।


সাইফের পকেটে স্কুটির চাবি থাকায় সেই চাবির রিংয়ের কলকাতার দোকানে ঠিকানা পেয়ে সেখানে ফোন করে সাইফের বাড়ির ঠিকানা এবং ফোন নম্বর পেয়ে পরিবারের সাথে ও নিউ মার্কেট থানার পুলিশের সাথে যোগাযোগ করে।

জামতারা বোধমা ওভার ব্রিজের নীচে ওই ধারালো লোহার শার্প চাকু জাতীয় ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। কলকাতা পুলিশের গুণ্ডা দমন শাখা নারকেলডাঙা থেকে নাজারে এবং বেনিয়াপুকুর থেকে আফতাবকে গ্রেপ্তারের পর ঝাড়খণ্ডে ট্রানসিট রিমান্ডে নিয়ে যায়।

পুলিশী জেরায় জানা যায় ধৃতরা সাইফকে খুনের পর জামতারার বোধমা ব্রিজের নীচে খুনে ব্যবহৃত অস্ত্র ফেলে দিয়ে প্রমান লোপাটের চেষ্টা করেছিল। গতকাল নাজারে ও আফতাবকে নিয়ে জামতারা ক্ষেতে যেখানে সাইফ খানের দেহ মিলেছিল সেখানে ঘটনার পুননির্মাণ করে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728