ব্যুরো নিউজঃ আমেরিকাঃ যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের দাম বেড়েই চলেছে। এবার এর মধ্যেই আমেরিকার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। টেক্সাসের ভ্যালেরো পোর্ট আর্থার শোধনাগারে ঘটা ভয়ঙ্কর বিস্ফোরণ বিশ্ববাজারে তেল সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘটনা হামলা, না অন্য কোনো কারণে ঘটা ঘটনা তা এখনো জানা যায়নি।

সূত্রের খবর, সোমবার সন্ধ্যাবেলার দিকে আচমকা তেল শোধনাগারের ভিতরে একটি জোরালো বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে, আশেপাশের বাড়িও কেঁপে ওঠে। এরপর সমগ্র আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া এবং আগুনের বিশাল শিখা দেখা যায়।
বিস্ফোরণের পরে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। জানা গিয়েছে, প্রায় ৭৭০ জন কর্মী এই প্ল্যান্টে কাজ করেন। সৌভাগ্যবশত, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোর্ট আর্থারের পশ্চিমাংশের বাসিন্দাদের ‘শেল্টার-ইন-প্লেস’ অর্থাৎ সবাইকে ঘরের ভিতরে থাকতে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে দরজা-জানলা বন্ধ রাখতে এবং বাইরে না বেরোতে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বিস্ফোরণের জেরে ব্যাপক বায়ুদূষণেরও আশঙ্কা ছড়িয়েছে। তাই দূষণ মাত্রা পরীক্ষা করতে পরিবেশ দপ্তর বিশেষ যন্ত্র বসিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Hereবিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনও যন্ত্র বা হিটার থেকে এই দুর্ঘটনার সূত্রপাত হতে পারে। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভ্যালেরো পোর্ট আর্থার—আমেরিকার অন্যতম বড় তেল শোধনাগার। এই শোধনাগারে গড়ে প্রতিদিন ৪৩৫,০০০ ব্যারেল প্রক্রিয়াকরণ হয়। এখানে মূলত ভারী অপরিশোধিত তেল থেকে পেট্রল, ডিজ়েল এবং জেট ফুয়েল তৈরি করা হয়। বিশ্বের জ্বালানি সরবরাহ পথ হরমুজ় প্রণালী বন্ধ থাকার কারণে বর্তমানে বিশ্ব জুড়েই জ্বালানি সঙ্কটের পরিস্থিতি তৈরি হয়েছে।
বিশ্বে প্রায় ২০% তেল সরবরাহ ব্যাহত হয়েছে, ফলে তেলের দাম ১০০ ডলারের উপরে উঠে গিয়েছে। দৈনিক গড়ে ৮ মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ কমে গিয়েছে। এই পরিস্থিতিতে আমেরিকায় এত বড় একটি শোধনাগারে আগুন লাগার ঘটনা বিশ্বে আরও সঙ্কট তৈরি করতে পারে। কারণ, এই ধরনের বড় রিফাইনারি বন্ধ বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হলে পেট্রল, ডিজেল ও জেট ফুয়েলের উৎপাদন কমে যাবে। ফলে যার সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে। ইতিমধ্যেই জ্বালানির দাম বৃদ্ধির প্রবণতা দেখা যাচ্ছে এবং এই দুর্ঘটনা সেই চাপ আরও বাড়াতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here










