"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রসূতির উপর সিভিক ভলান্টিয়রের বেধম প্রহারে মৃত্যু গর্ভস্থের

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ শিলিগুড়িতে এক আদিবাসী অন্তঃসত্ত্বাকে ‘মার’ সিভিক ভলান্টিয়রের। আর তাতে মৃত্যু গর্ভস্থের। অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে আদিবাসীরা উত্তরকন্যা অভিযানে যান। আর তা নিয়েই ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আদিবাসীরা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি হতে থাকে দুপক্ষের মধ্যে। পরিস্থিতি এতটাই বেকায়দা হয়ে যায়, টিয়ার গ্যাসের সেল ফাটাতে হয় পুলিশকে। জল কামান ছুড়তে হয়। মাইকিং করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমি দখল সংক্রান্ত গন্ডগোল ঘিরে ঘটনার সূত্রপাত। গত ২৩ ডিসেম্বর, ফাঁসিদেওয়াতে একটি জমি দখল নিয়ে দুপক্ষের অশান্তি হয়। সেখানে এক অন্তঃসত্ত্বাকে মারধরের অভিযোগ ওঠে সিভিক ভলান্টিয়রের বিরুদ্ধে। গত ৯ জানুয়ারি মহম্মদ কাদের নামের ওই সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। যদিও এখনও চারজন অধরা।

এদিন অভিযুক্তের ফাঁসির দাবিতে উত্তরকন্যা অভিযানে নামেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। বিজেপিও তাঁদের সমর্থন করে। এই কর্মসূচি ঘোষিত ছিল। তাই পুলিশও আগে থেকে পরিস্থিতি মোকাবিলায় তৎপর ছিল। প্রথম থেকেই মোতায়েন ছিল জলকামান, টিয়ারগ্যাস। বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে তিনবাত্তি মোড় এলাকায়। একাধিক ব্যারিকেড তৈরি করা হয়। বিক্ষোভকারীরা রাস্তায় আগুন জ্বালাতে জ্বালাতে এগোতে থাকেন। ব্যারিকেড টপকানোর চেষ্টা করতেই পুলিশ বাধা দেয়। তাতেই রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930