"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ১১ জন বাসযাত্রীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানঃ আজ ভোরবেলা ৪ টে নাগাদ রাজস্থানের ভরতপুরে একটি যাত্রীবোঝাই বাসের তেল ফুরিয়ে যাওয়ায় যাত্রীরা বাস থেকে নেমে জাতীয় সড়কের উপর দাঁড়াতেই আচমকা একটি ট্রাক এসে তাদের উপর চালিয়ে দিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিতে ধাক্কা মেরে থেমে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। আর আহত হয়েছেন প্রায় ১২জন।

সূত্রের খবর, বাসটি রাজস্থানের পুষ্কর থেকে উত্তরপ্রদেশের বৃন্দাবনে যাচ্ছিল। কিন্তু জয়পুর-আগরা জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে লক্ষণপুরের অন্তরা উড়ালপুলের উপর বাসটির তেল ফুরিয়ে যাওয়ায় সেখানেই দাঁড়িয়ে পড়ে। এরপর বাসের চালক, সহকারী ও বেশ কয়েক জন যাত্রী বাস থেকে নেমে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। আর তখনই এই দুর্ঘটনাটি ঘটে।


পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেন। পুলিশ জানান, “মৃতদের মধ্যে পাঁচ জন পুরুষ এবং বাকি ছ’জন মহিলা। মৃতেরা সকলেই গুজরাতের ভাবনগরের বাসিন্দা।” পুলিশ প্রাথমিক উদ্ধারকাজ শেষ হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728