"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বোমা বাঁধতে গিয়ে ঝলসে গেল ১ যুবক

Share

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ গতকাল দক্ষিণ চব্বিশ পরগণার মথুরাপুর থানার ঘোড়াদল এলাকায় বোমা বাঁধতে গিয়ে বোমা ফেটে গুরুতর আহত হলো ১ জন যুবক। এই বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আহত যুবকের নাম আরিফ হোসেন মোল্লা।

স্থানীয় সূত্রে খবর, আরিফ ও তার কয়েক জন বন্ধু বাড়ির কাছেই বোমা বাঁধছিল। হঠাৎ বিস্ফোরণের জেরে আরিফের শরীরের বেশীর ভাগ অংশ ঝলসে গিয়েছে। এলাকাবাসীরা বিস্ফোরণের উৎস খুঁজতে গিয়ে দেখেন আরিফ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মথুরাপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যান।


আর আহত যুবককে উদ্ধার করে ডায়মন্ড হারবার সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত চিকিৎসা চলছে। আরিফের মায়ের দাবী, ‘‘আরিফ তৃণমূলের সমর্থক। আর পরিবারের সদস্যরাও তৃণমূল করে। এদিন রাতেরবেলা খাওয়ার পর বন্ধুদের সঙ্গে বোমা বাঁধছিল।’’


আর বোমা বাঁধতে বাধা না দেওয়ার উত্তরে জানান ‘‘ছেলে বড়ো হয়েছে। বললে শুনবে না। তবে আরিফ বাইরে কাজ করত। সম্প্রতি বাড়িতে এসেছিল।’’ ইতিমধ্যে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছেন। পাশাপাশি কি উদ্দেশ্য নিয়ে বোমা বাঁধার কাজ চলছিল তাও ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728