"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাতির হামলায় গুরুতর জখম ১ যুবক

Share

নিজস্ব সংবাদদাতাঃ শিলিগুড়িঃ আজ শিলিগুড়ি মহকুমা পরিষদের নকশালবাড়ি ব্লকে হাতিঘিষা গ্রাম পঞ্চায়েতের মদনজোত এলাকায় হাতি হামলায় গুরুতর আহত হয়েছেন ২৮ বছর বয়সী চুমানুস ওঁরাও নামে ১ জন যুবক।

স্থানীয় সূত্রে জানা যায়, চুমানুসের ঘুম ভাঙার পরে ঘর থেকে বের হতেই প্রচণ্ড শব্দ শুনতে পায়। এরপর ঘরের পেছনে যেতেই হাতি মুহুর্তের মধ্যে তাকে শুঁড়ে পেঁচিয়ে মাটিতে আছাড় দেয়। এরপর চুমানুসের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে হাতিটিকে তাড়িয়ে চুমানুসকে উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে ভর্তি করেন।


হাতির হানায় তার হাত-পা ও বুকের বিভিন্ন অংশে আঘাত রয়েছে। মহকুমা পরিষদের সভাপতি অরুণ রায় চুমানুসকে হাসপাতালে দেখতে গিয়ে জানান, ‘‘গ্রাম পঞ্চায়েতের সুপার ভাইজার চুমানুস ওঁরাও দলছুট হাতির আক্রমনে আহত হয়েছে। এই ঘটনার খবর পেয়েই দেখতে এসেছি। আমরা তার সব চিকিৎসার ভার বহন করব। পাশাপাশি বন দপ্তরের সাথে সতর্ক হওয়ার জন্য কথা বলব।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930