"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জ্যান্ত মুরগীর ছানা গিলে মৃত্যু হলো ১ জন যুবকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ ছত্রিশগঢ়ঃ ছত্রিশগঢ়ের অম্বিকাপুরের ছিন্দকালো গ্রামে জ্যান্ত মুরগীর ছানা গিলে খেয়ে ১ জন যুবকের মৃত্যু হয়েছে। কিন্তু যুবকের পেট থেকে মুরগীর ছানাটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম যুবকের নাম আনন্দ যাদব। বয়স ৩৫ বছর।

পরিবার সূত্রে জানা যাচ্ছে, আনন্দ স্নান করে বেরিয়েই অচৈতন্য হয়ে পড়ে। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে এই মৃত্যু কি কারণে তা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়। এরপর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, “যুবকের গলার কাছে একটি কাটা দাগ দেখা গিয়েছিল। পরে পেট কেটে জীবন্ত একটি মুরগীর ছানা বের করে আনা হয়। অনুমান করা হয়েছে যে, কোনোভাবে প্রায় কুড়ি সেন্টিমিটার দীর্ঘ মুরগীর ছানাটিকে গিলে ফেলেছিল। ফলে খাদ্যনালী ও শ্বাসনালী রুদ্ধ হয়ে মৃত্যু হয়।”


পাশাপাশি আরো বলেন, “তিনি সারা জীবনে পনেরো হাজারের বেশী ময়নাতদন্ত করেছেন। কিন্তু এমন ঘটনা আগে কখনো দেখেননি।” ইতিমধ্যে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তবে জ্যান্ত মুরগী খেয়েছিল কেন তা স্পষ্ট ভাবে জানা যায়নি। যদিও এলাকাবাসীদের সাথে কথা বলে জানতে পেরেছে যে, আনন্দ বাবা হতে পারছিল না। তাই গত কয়েক দিন ধরে এক জন তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিল। আর ওই তান্ত্রিকের পরামর্শেই আস্ত মুরগীর ছানা গিলে খেয়েছিল বলে অনুমান করা হচ্ছে। আপাতত পুলিশ ওই তান্ত্রিকের সন্ধান করছে। তাছাড়া এই ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930