"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রচণ্ড ভিড়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু হলো ১ যুবকের

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ভীষণ ভিড়ের চাপে আজ ট্রেন থেকে পড়ে ১ জন যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মহম্মদ আলি হাসান আনসারি। বয়স ২২ বছর। বাড়ি টিটাগড় দশ নম্বর ওয়ার্ডের পুরানিবাজার এলাকায়। এই মৃত্যুর ঘটনায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মূলত শিয়ালদহে কাজ চলায় এক নম্বর থেকে পাঁচ নম্বর প্লাটফর্ম বন্ধ থাকার কারণে যাত্রীরা ভোগান্তির শিকার হয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, এদিন আলি হাসান গেটের কাছে ঝুলন্ত অবস্থায় ছিল। কিন্তু যখন আপ লাইনের ট্রেনটি স্টেশনে ঢুকছে তখনই শিয়ালদহ মেইন শাখায় টিটাগড় ও খড়দহ স্টেশনের মাঝে ভিড়ের চাপে সে ট্রেন থেকে পড়ে যায়। এরপর দ্রুত বি এন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই আলি হাসানের মৃত্যু হয়েছে। এদিকে আলি হাসানের মৃত্যুতে তার পরিবারের সদস্যরা বি এন বোস হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের এমার্জেন্সি বিভাগে তাণ্ডব চালান।


এর পাশাপাশি টিটাগড় থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আলি হাসানের পরিবার সহ হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। যদিও হাসপাতালের সুপার ডঃ অমিতাভ ভট্টাচার্য হাসপাতালে চিকিৎসার গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728