"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় ধর্ষণের শিকার ১ তরুণী

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির মাল থানা এলাকার একটি চা বাগানে ১৮ বছর বয়সী এক জন তরুণীকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছে এক জন যুবক।

সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, গতকাল ওই তরুণীকে এলাকাবাসীরা ওই এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে খবর পাঠালে পরিবারের সদস্যরা খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে মেয়েকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে শারীরিক অবস্থার অবনতি জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।


এরপর ওই তরুণীর জ্ঞান ফিরলে সমগ্র বিষয়টি পরিবারকে জানালে পরিবারের তরফ থেকে মাল থানার পুলিশের কাছে খবর দেওয়া হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে এক জন যুবককে গ্রেফতার করে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত চা বাগানের ওই যুবক ওই এলাকারই বাসিন্দা। তিনি বিবাহিত ও সন্তানও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31