"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জ্বলন্ত উনুন ঘরে রেখে দমবন্ধ হয়ে মৃত্যু হলো ১ মহিলার

Share

নিজস্ব সংবাদদাতাঃ আসানসোলঃ আসানসোল দক্ষিণ থানার মহিশিলা কলোনীর অরবিন্দপল্লী এলাকায় একটি বাড়ির মধ্যে জ্বলন্ত উনুন রেখে ঘুমিয়ে পড়ায় মৃত্যু হয়েছে ৪৭ বছর বয়সী হাসি নাথ নামে এক মহিলা।

স্থানীয় সূত্রে জানা যায়, হাসি সপরিবারে একটি বাড়িতে ভাড়া থাকতেন। সেখানেই রুটি তৈরী করে বিক্রি করতেন। কিন্তু গতকাল বিক্রিবাটার পর যে উনুনে রুটি বানাতেন, সেটি নেভাতে ভুলে যান। আর ওই জ্বলন্ত উনুন ঘরের মধ্যে রেখে দিয়েছিলেন। এদিকে বাড়িতে তার মেয়ে-জামাই ও নাতনী এসেছিল। সবাই ওই বাড়ির মধ্যেই ঘুমিয়ে ছিল।
কিন্তু আজ সকালবেলা এলাকাবাসীরা কাউকে দেখতে না পেয়ে বাড়ির দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া শব্দ পাননি। ফলে আসানসোল দক্ষিণ থানার পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দরজা ভেঙে বাড়িতে ঢুকে দেখেন সমগ্র ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। ঘরে ছয় জন অচেতন অবস্থায় পড়ে আছে।
এরপর দ্রুত সকলকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। বাকিরা হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930