"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাস্তা তৈরীকে ঘিরে বচসার জেরে খুন হলো ১ তৃণমূল কর্মী

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ দক্ষিণ চব্বিশ পরগণার গোসাবার রাধানগর এলাকায় পথশ্রীর অধীনে রাস্তা তৈরী করাকে ঘিরে খুন হলেন ১ জন তৃণমূল কর্মী। এই ঘটনায় তৃণমূলের একাংশের দিকে অভিযোগের আঙুল উঠেছে। তবে এই নিয়ে দলের কেউ মন্তব্য করেননি। মৃতের নাম মুছাক অলি মোল্লা। বয়স ৩২ বছর।

জানা যায়, এদিন এলাকার একটি রাস্তার নির্মাণ চলাকালীন মুছাক অভিযোগ করে, “সরকারী নির্দেশ মেনে সঠিক ভাবে রাস্তা তৈরী হচ্ছে না।” আর এই প্রতিবাদ করার পরই তাকে রড ও লাঠি দিয়ে পেটানো হয়। এর জেরে মুছাক গুরুতর আহত হওয়ায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।


এরপর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে মুছাকের সেখানেই মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সুন্দরবন কোস্টাল থানার পুলিশ খবর পেয়ে সমগ্র ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930