"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের গুলির সংঘর্ষে নিঃশেষ ১ সন্ত্রাসবাদী

Share

নিজস্ব সংবাদদাতাঃ কাশ্মীরঃ আজ ভোরে জম্মু-কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক সন্ত্রাসবাদী। নিহত জঙ্গি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার সদস্য হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় তিন জন সিআরপিএফ জওয়ান আহত হন।

সূত্রের ভিত্তিতে জানা গেছে, গোপন সূত্রে জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে সেনাবাহিনী বদগাওঁয়ের মচওয়া অঞ্চলে তল্লাশি চালায়। অন্ধকার থাকতে থাকতেই সেনা, আধাসেনা ও কাশ্মীর পুলিশের একটি যৌথবাহিনী ওই এলাকা ঘিরে ফেলে।


এই সময় সেনাবাহিনীদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে পাল্টা সেনাবাহিনীও গুলি চালায়। বেশ কিছুক্ষণ ধরে এই গুলির লড়াই চলে। অবশেষে সেনার গুলিতে এক জঙ্গি নিহত হয়। নিহতের কাছ থেকে একটি পিস্তল, তাজা কার্তুজ, একে-৪৭ রাইফেল এবং বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে। জঙ্গির পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।


সম্প্রতি পুলওয়ামায় সেনার সঙ্গে এনকাউন্টারে জইশ-ই-মহম্মদের কুখ্যাত জঙ্গি মহম্মদ ইসমাইল আলভি নিহত হন। কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি সেখানে নতুন করে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930