"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দাদুর শেষকৃত্যে এসে মারা গেল ১ কিশোর 

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ আজ উত্তর চব্বিশ পরগণার কাঁকিনাড়া জুটমিল ঘাটে জলে ডুবে প্রাণ হারাল ১৫ বছর বয়সী ১ কিশোর।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ দিন আগে কাঁকিনাড়া বাজারের রমেশ সাউ নামের একজন ব্যবসায়ী মারা গিয়েছিলেন। সেই কারণবশত তার পরিবারের সদস্যরা জুটমিল ঘাটে ঘাট কাজ করতে আসেন। আর সেখানে তার নাতি বৈভব সাউ গঙ্গায় স্নান করতে নদীতে নামে। তখনই আচমকা গঙ্গায় বান আসলে সেই বানের স্রোতে কিশোরটি ভেসে যায়।

ঘটনার খবর পেয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি টিম ঘটনাস্থলে এসে কিশোরের খোঁজ শুরু করেন। কিন্তু ঘটনার পর পরিবারের সদস্যরা নিজেরাই ঘাটে নৌকা নিয়ে তল্লাশী করতে নেমে পড়েছিলেন।


এরপরেই ভাটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে বৈভবের বাড়ি সদস্যরা পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠিয়ে দাবী করেছেন যে, “এই ঘটনার কথা জেনেও পুলিশ প্রায় এক ঘণ্টা পর তল্লাশী অভিযান শুরু করেছে”। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সমগ্র পরিবারে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031