"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ত্রিপুরায় গণধর্ষণের শিকার পঞ্চম শ্রেণীর ১ ছাত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ ত্রিপুরায় পর পর দু’দিন দু’টি পৃথক গণধর্ষণের ঘটনা ঘটে গেল। শনিবার দক্ষিণ ত্রিপুরায় পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে বিদ্যালয় থেকে ফেরার পথে অপহরণের পর ধর্ষণ করে সন্ধ্যায় বাড়ির সামনে ফেলে যাওয়া হয় বলে অভিযোগ ওঠে। কিন্তু এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

জানা গেছে, শনিবার বেলোনিয়া মহিলা থানা এলাকায় এক ছাত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের হয়েছিল। জানানো হয়েছিল, ‘সে বিদ্যালয় থেকে বাড়ি ফেরেনি। সন্দেহ করা হচ্ছে, অপহরণ করা হয়েছে।’ পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। এদিকে শনিবার সন্ধ্যাবেলা ছাত্রীটিকে বাড়ির সামনের একটি জায়গা থেকে উদ্ধার করা হয়। অভিযোগ, “বিদ্যালয় থেকে ফেরার পথে ছাত্রীটিকে কয়েক জন দুষ্কৃতী তুলে একাধিক জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে।” এই ঘটনায় রাতেরবেলাই এফআইআর দায়ের করা হয়। তবে এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।


পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্ত ২২ বছর বয়সী স্থানীয় এক জন যুবক। তাকে ওই যুবক বাড়ির সামনে ফেলে রেখে গিয়েছিল। আপাতত অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু সহ পকসো আইনেও মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে, শুক্রবার উত্তর ত্রিপুরায় এক জন নাবালিকাকে দোকান থেকে বাড়ি ফেরার পথে দু’জন মিলে অপহরণ করে পাশের জঙ্গলে নিয়ে যায়। এরপর সেখানেই ওই নাবালিকাকে ধর্ষণ করে। এই ঘটনায় পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930