"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বঙ্গে প্রথম করোনা আক্রান্তে মৃত্যু হলো ১ জনের

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বাড়ছে করোনা। তবে কি ফের মহামারির প্রকোপ দেখা দিতে পারে? আশঙ্কা তুঙ্গে। কিন্তু চলতি বছরে দেশ জুড়ে করোনার আবহের মধ্যেই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে ৪৩ বছর বয়সী এক জন মহিলার মৃত্যু হয়েছে। জানা গেছে, আলিপুর বেসরকারী হাসপাতালে ভর্তি ছিলেন। গত ৪৮ ঘণ্টায় তার শরীরে ভয়াবহ অবনতি দেখা যায়। একাধিক হার্ট অ্যাটাক। অক্সিজেনে অতিমাত্রায় চাহিদা। অবশেষে মৃত্যু।

চিকিৎসকদের বক্তব্য, “গোটা দেশে করোনার যে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তা সংক্রমণাত্মক। তবে তা মৃত্যুমিছিল তৈরী করবে না। নিতান্তই কোমর্বিডিটি ছাড়া এই পর্যায়ে করোনার চোখ রাঙানোর কোনো জায়গাই নেই।” কিন্তু তাও ওই মহিলার মৃত্য়ু হয়েছে কেন? এর উত্তরে চিকিৎসকরা জানান, “ওই মহিলার শুধুমাত্র অক্সিজেনের চাহিদার কারণেই প্রাণ যায়। শরীর কোমর্বিডিটির কোনো জায়গাই ছিল না।”

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া নতুন করে বেড়ে ৪১ জন হয়েছে। বর্তমানে মোট আক্রান্তের সংখ্য়া ৩৩১ জন থেকে বেড়ে ৩৭২ জনে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গোটা দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা চার হাজার পেরিয়ে গিয়েছে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গ ছাড়াও মহারাষ্ট্রে করোনা আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। আর কেরলে সহ তামিলনাড়ুতে ২ জনের প্রাণ গিয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728