"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গুলেন বারি নিয়ে আতঙ্কের মধ্যে এবার মৃত্যু হলো ১ জন রোগীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ পুণেঃ মহারাষ্ট্রে গুলেন বারি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পুণেতে গুলেন বারি আক্রান্তের সংখ্যা ১০১ এ পৌঁছেছে। এবার এই অজানা রোগে এক জন রোগীর মৃত্যুও হয়েছে। এই রোগ হলো বিরল স্নায়ুজনিত রোগ। যা স্নায়ুতে আক্রমণ করে। ফলে ধীরে ধীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে যায়। সেখান থেকে শরীর একেবারে নিস্তেজ হয়ে যায় পড়ে। রোগীরা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে।

সূত্রের খবর, গত ১৮ ই জানুয়ারী এক জন রোগীকে সোলাপুরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই রোগীর ডায়েরিয়া ছিল। পাশাপাশি সর্দিকাশিও ছিল। প্রাথমিকভাবে আইসিইউতে রাখা হয়েছিল। পরে অবস্থার উন্নতি হলে রেগুলার বেডে স্থানান্তরিত করা হয়। কিন্তু গতকাল হঠাৎ অবস্থার অবনতি হয়। শ্বাসকষ্ট হয়। এরপরই তার মৃত্যু হয়।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728