"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বচসা থামাতে গিয়ে প্রাণ হারালেন ১ প্রৌঢ়

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার বি গার্ডেন থানার তিন নম্বর গেট এলাকায় টোটো চলা নিয়ে বচসা থেকে মারামারির ঝামেলা মেটাতে গিয়ে খুন হলেন এক পুরোহিত। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে খবর, বি গার্ডেনের তিন নম্বর গেট এলাকা বরাবরই জনবহুল এলাকা। সব সময় ভিড় লেগেই থাকে। ভিড়ের মধ্যে দ্রুত গতিতে টোটো চলাচল না করতে পারার জন্য রাস্তায় পাথর রাখা হয়েছিল। গতকাল এলাকার এক টোটোচালক সেই পাথর সরিয়ে দেওয়ার চেষ্টা করলে স্থানীয় চায়ের দোকানদার সানি যাদব বাধা দিলে বচসা শুরু হয়।


এরপর টোটোচালক চায়ের দোকানদারকে হুমকি দিয়ে চলে যান। আর আজ ওই টোটোচালক দু’টি টোটোয় দলবল নিয়ে সানিবাবুর উপরে চড়াও হয়ে বেধড়ক মারধর করতে থাকে। তারপর তাকে উদ্ধার করতে পেশায় ৬০ বছর বয়সী পুরোহিত অবোধ কিশোর ওঝা ছুটে আসলে তাকেও মারধর করা হলে ঘটনাস্থলেই কিশোরবাবুর মৃত্যু হয়।


হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সহ বি গার্ডেন থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ ও র‌্যাফ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পুলিশ এই ঘটনা নিয়ে একটি খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930