"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

সন্দেহবশত ১ ব্যক্তির উপর হামলা চালিয়ে দু’চোখ নষ্ট করে দিলেন প্রতিবেশী মহিলা

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামে শুভাশিস মুখোপাধ্যায় নামে এক জন ব্যক্তিকে সন্দেহের বশে মারধর ও চোখে আ্যসিড জাতীয় রাসায়নিক ছুঁড়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। 

শুভাশিসবাবু জানান, ‘‘তিনি বৃদ্ধা মাকে নিয়ে বাড়িতে থাকেন। সম্প্রতি তাঁর মায়ের চোখে অস্ত্রোপচার হয়েছে। তাই বাড়ির কাজকর্মের জন্য লোক দেখতে পাড়ার একটি বাড়িতে কথা বলতে গিয়েছিলেন। ফিরে আসার সময় পাড়ারই এক জন মহিলা কয়েক জনকে সঙ্গে নিয়ে তাঁর উপর হামলা চালায়।


প্রথমে লাঠি দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয়। এরপর আ্যাসিড জাতীয় কোনো রাসায়নিক চোখের উপর ছুঁড়ে দেন। তারপর রবিবার রাতেরবেলাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা বলেন, ‘‘চোখের অবস্থা আশঙ্কাজনক। দু’টি চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।’’ 


এদিকে গতকাল শুভাশিসবাবু ভাতার থানায় ওই প্রতিবেশী মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জানা যাচ্ছে যে, ওই মহিলার সন্দেহ করেছিলেন যে, শুভাশিস তার উপর লুকিয়ে নজর রাখছে। এর জেরেই এই হামলা করা হয়।’’ তবে পুলিশ অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930