"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিধায়কের পুত্র সহ পাঁচ জন নাবালকের হাতে ধর্ষিতা ১ নাবালিকা

Share

নিজস্ব সংবাদদাতাঃ হায়দ্রাবাদঃ হায়দ্রাবাদে এক নাবালিকাকে গাড়িতে তুলে গণধর্ষণের অভিযোগ উঠছে তেলেঙ্গানার এক বিধায়কের ছেলের বিরুদ্ধে। এছাড়া এই ঘটনায় অভিযুক্ত পাঁচ জনই নাবালক।

শনিবার ঘটনাটি ঘটার পর বুধবার জুবিলি হিলস থানায় কেস রেজিস্টার হওয়ার পরেই হায়দ্রাবাদ পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আইপিসির ৩৫৪ ও পকসো আইনে কেস দায়ের করা হয়েছে বলে জানা গেছে।


নাবালিকার বাবার দায়ের করা এফআইআর অনুসারে জানা গিয়েছে, “নাবালিকাকে একটি গাড়িতে ওঠার জন্য আমন্ত্রন জানায়। এরপর তার সাথে দুর্ব্যবহার করে এবং এমনকি আঘাতও করা হয়।”


তারপর ১৭ বছর বয়সী ওই নাবালিকাকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপরেই পুলিশ ৩৭৬ ধারাও যোগ করেছে। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে যে, এই ঘটনায় একজন বিধায়কের ছেলে সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যান পার্টিতে উপস্থিত ছিলেন। ওই নাবালিকা শুধুমাত্র একজন অভিযুক্তকে শনাক্ত করে নাম জানাতে সক্ষম হয়।  


বিজেপি এই ঘটনার তীব্র নিন্দা করেছে। তেলেঙ্গানা বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যে, অভিযুক্তদের মধ্যে একজন মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এমআইএম) বিধায়কের ছেলে ও অন্যজন সংখ্যালঘু বোর্ডের চেয়ারম্যানের ছেলে ছিল।

পুলিশের কাছে অভিযোগ দায়ের করা সত্ত্বেও এখনো অবধি পুলিশ কোনো অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় বিজেপি এই ঘটনায় জড়িত অভিযুক্ত পাঁচ জনকে অবিলম্বে গ্রেফতার করার দাবী জানিয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930