"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

লিফটের কাজ চলাকালীন পা ফস্কে পড়ে গিয়ে মৃত্যু হয় ১ শ্রমিকের

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর চন্দননগরের বড়বাজারের একটি মাল্টিপ্লেক্সের ক্যাপসুল লিফটে কাজ করার সময় পা পিছলে গিয়ে তিন তলার উপর থেকে পড়ে মৃত্যু হয়েছে ১ জন শ্রমিকের। মৃতের নাম শেখ তাজমুল। বাড়ি পশ্চিম মেদিনীপু্রে। 

ঠিকাদার সংস্থার সুপারভাইজার সুবল সরকার জানান, ‘‘লিফট বসানোর কাজ চলাকালীন তাজমুল পা পিছলে নীচে পড়ে যান। আর মাথায় একটি লোহার পাইপ লাগে। এরপর তাকে উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আর তাজমুলের বাড়িতেও খবর দেওয়া হয়েছে।’’  

কিন্তু শ্রমিকদের অভিযোগ, ‘‘ঝুঁকিপূর্ণ কাজ চলছে। তবে নিরাপত্তার জন্য কোমরে বেল্ট নেই।’’ পুলিশ খবর পেয়ে একটি মামলা রুজু করে এই ঘটনাটির তদন্ত শুরু করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930