"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

শাড়ি কিনতে গিয়ে আক্রান্তের শিকার ১ মহিলা চিকিৎসক

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের কাটোয়ায় শাড়ির দোকানে কেনাকাটা করতে গিয়ে এক জন মহিলা চিকিৎসক দোকানের মালিকের স্ত্রীর কাছে আক্রান্ত হলেন। এই ঘটনায় ওই মহিলা চিকিৎসকের মাথা ফাটল, এমনকি আঙুল মুচড়ে যাওয়ায় হাতে কালশিটে পড়ে গিয়েছে। আক্রান্ত চিকিৎসকের নাম সোফিয়া তাখেলারবাম। সোফিয়া তাখেলারবাম কাটোয়া হাসপাতালের এক জন আয়ুর্বেদ চিকিৎসক।

কয়েকদিন আগে ওই চিকিৎসক স্টেশন রোডে একটি শাড়ির দোকান থেকে বেশ কিছু শাড়ি-ব্লাউজ কেনেন। গতকাল দু’টি ব্লাউজ পাল্টাতে গেলে, সোফিয়া তাখেলারবামের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। জানা যায়, সোফিয়া তাখেলারবাম পোশাক বদলের জন্য দোকান মালিকের অপেক্ষা করার সময় দোকান মালিকের স্ত্রী নয়নমণি বৈরাগ্য হঠাৎ তার উপর চড়াও হয়ে গালিগালাজ করতে করতে মারধর করেন। এরপর দোকানের মধ্যেই ফেলে চর, লাথি এবং ঘুষি দেওয়া শুরু করেন। এমনকি একটি আঙ্গুলও ভেঙ্গে দেওয়া হয়।


পরে সোফিয়া তাখেলারবামের পরিবারের সদস্যরা খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করে। সোফিয়া তাখেলারবামের স্বামী কাটোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জানান, “এমন ঘটনা ঘটতে পারে, আমি তো কল্পনাও করতে পারছি না। এমনভাবে আমার স্ত্রীকে মেরেছে যে আঙুলে কালশিটে পড়ে গিয়েছে। মাথায়, চোখেও এমন খারাপ ভাবে মেরেছে যে চশমা ভেঙে গিয়েছে। চশমাটা না থাকলে আরও বড় ক্ষতি হয়ে যেতে পারত।”


দোকানের মালিক এই মারধরের ঘটনা স্বীকার করে নিয়ে জানান, “আমি তো এসে শুনছি যে এমন ঘটনাটি ঘটেছে। অত্যন্ত নিন্দনীয় ঘটনা। এর জন্য আমি দুঃখিত। আমি ম্যাডাম ও তার স্বামীর কাছে ক্ষমা চাইছি। কোনো কারণে হয়তো এমন ঘটনা ঘটেছে। আমি সবার কাছে ক্ষমা চাইছি।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930