"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মাটির বাড়ির দেওয়াল ধসে মৃত্যু হলো ১ শিশুর

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ আজ সকালে বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের ডাংপাড়া গ্রামে একটি মাটির বাড়ির দেওয়াল ধসে ১ জন শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম কিরণ লোহার। বয়স ৩ বছর। এই মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার সূত্রে জানা গেছে, কিরণ অপর একটি শিশুর সঙ্গে খেলা করছিল। তখন আচমকাই তার উপর বাড়ির একটি দেওয়াল ধসে পড়ে। পরিবারের সদস্যদের এই ঘটনা নজরে আসতেই কিরণকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কিরণের বাবা বিশ্বনাথ লোহারের বক্তব্য, “আবাস যোজনায় পাকা বাড়ির জন্য আবেদন জানানো হয়েছিল। কিন্তু তালিকায় নাম আসেনি। আজ পাকা বাড়ি থাকলে এভাবে কোলের শিশুটিকে প্রাণ হারাতে হত না।” এদিকে, দেওয়াল চাপা পড়ে শিশু মৃত্যুর ঘটনা প্রকাশ্যে আসতেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সভাপতি সুব্রত দত্ত এই প্রসঙ্গে জানান, “কেন্দ্রের সরকার আবাস প্রকল্পে এ রাজ্যের জন্য বরাদ্দ টাকা আটকে না রাখলে পরিবারটিকে এমন দুর্ঘটনার মুখে পড়তে হত না।” উল্লেখ্য, চলতি বছর বর্ষার শুরু থেকেই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে অনবরত বৃষ্টি চলছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলির পরিস্থিতি খুবই ভয়ানক। এমনিতেই বাঁকুড়ার বহু কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি সপ্তাহে লাগাতার বৃষ্টিতে সেই ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেয়েছে। আর এবার কাঁচা মাটির বাড়ির দেওয়াল ধসে ওই শিশুর মৃত্যু হয়েছে। যা অত্যন্ত বেদনাদায়ক।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728