নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ আজ নদীয়ার রানাঘাটে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে ১ জন ব্যক্তির মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত ব্যক্তি হলেন জীবনকৃষ্ণ বিশ্বাস। বয়স ৬৮ বছর। বাড়ি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার হাঁসখালি থানার গাড়াপোতা গ্রামে।
জানা যায়, জীবনকৃষ্ণবাবুর ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় এদিন ট্রেন ধরে বগুলা থেকে রানাঘাটে যান। এরপর রানাঘাট মহকুমা অফিসে ট্রাইব্যুনালে গিয়েছিলেন। কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন। আচমকা মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয়। মৃতের পরিবারের দাবী, “চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই জীবনকৃষ্ণবাবু মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন।” এদিকে, এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মী-সমর্থকরা রানাঘাটের কোর্ট মোড় এলাকায় রাস্তা আটকে বিক্ষোভ দেখান।










