"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মধ্যরাত থেকে বৃদ্ধি পেল গ্যাসের দাম

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ ফের মধ্যরাত থেকে বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম। কলকাতায় বুধবার মধ্যরাতের পর থেকে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে দাঁড়াবে ২৯৫৪ টাকায়। এর আগে ১ সেপ্টেম্বর ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল। যদিও এ বার বাড়ির রান্নার কাজে ব্যবহৃত ভর্তুকিযুক্ত সিলিন্ডারের দাম বাড়ছে না।

এই নিয়ে পর পর দুই বার দাম বাড়ল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের। এর আগে ১১ টাকা ৫০ পয়সা দাম বাড়লেও, এ বার অনেকটাই লাফ দিয়েছে দাম। এ বার একেবারে ৭০ টাকা করে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে। এর ফলে পুজোর মরশুমে মিষ্টির দোকান, রেস্তোরাঁ, ক্যাফে-সহ সব খাবারের দোকানে দাম বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। পুজোর সময়ে খাওয়া-দাওয়ার আয়োজন করে অনেক কমিটি। সেখানেও খরচ বেড়ে যেতে পারে। পুজো শেষের পরেই বিয়ের মরশুম শুরু হচ্ছে। সেখানে কেটারিং সংস্থা বাণিজ্যিক রান্নার গ্যাসে কাজ করে। ফলে সেখানেও খাবারের জন্য খরচ বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031