"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নামে বেগুন হলেও, রান্নার পাতে হবে বেগুন সুন্দরী, রইল এই বেগুনের প্রণালী

Share

মিনাক্ষী দাসঃ দেখতে বেগুন হলেও রূপে-গুণে একেবারে সুন্দরী! বাইরেটা মুচমুচে, ভিতরটা নরম তুলতুলে। গরম ভাত হোক বা খিচুড়ি, পাতে বেগুন সুন্দরী থাকলে আর কিছু লাগে না। সাধারণ বেগুন ভাজা ভাবছেন? একেবারেই না। এই রেসিপিতে চেনা বেগুনকে পাবেন একেবারে অন্য রূপে। এক বার চেখে দেখলেই মনে থেকে যাবে বহুদিন। রইল এই বেগুন সুন্দরী, শিখে নিন প্রণালী।

উপকরণঃ ৩টি ফালি করে কাটা লম্বা বেগুন, ১ চা-চামচ পোস্ত, ১ চা-চামচ হলুদগুঁড়ো, ১ চা-চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, আধ চা-চামচ চাটমশলা, আধ চা-চামচ গোলমরিচগুঁড়ো, আধ চা-চামচ ভাজা জিরের গুঁড়ো, ১ টেবিলচামচ ধনেপাতাকুচি, ১ চা-চামচ ঘি, স্বাদমতো নুন-চিনি ও পরিমাণমতো সাদা তেল

প্রণালীঃ সরু বেগুন নিয়ে সেগুলিকে লম্বা ভাবে কেটে নিন। বেগুনে নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো আর সামান্য চিনি মাখিয়ে ডুবো তেলে ভেজে নিন। এ বার বেগুনকে সুন্দর করে তোলার পালা। ভাজা বেগুনগুলির উপর একটু ঘি মাখিয়ে তার উপর ছড়িয়ে দিন ভাজা জিরের গুঁড়ো, চাটমশলা, গোলমরিচগুঁড়ো, পোস্ত, আর ধনেপাতাকুচি। খিচুড়ির সঙ্গে দারুণ জমবে বেগুনের এই পদ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031