"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ঢাকার বিমানবন্দরে আগুন লাগতেই বন্ধ বিমান পরিষেবা

Share

ব্যুরো নিউজঃ বাংলাদেশঃ আজ দুপুরবেলা ২ টো ৩০ মিনিট নাগাদ বাংলাদেশের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আট নম্বর গেটে আগুন ধরে যেতেই বিমানবন্দর চত্বর জুড়ে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। গলগল আগুন বেরতে শুরু করে। এতে চারিদিকে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়।

সূত্রের খবর, কার্গো ভিলেজ অর্থাৎ যে অংশে দেশের জন্য আমদানিকৃত পণ্য সামগ্রী মজুত করে রাখা হয় সেখানেই কোনোভাবে আগুন লেগে গিয়েছে। এরপর হঠাৎ কর্মরত ব্যক্তিরা ধোঁয়া দেখতে পেয়ে দমকল বিভাগকে খবর দিতেই দমকল কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায়। শেষ পাওয়া খবর অনুযায়ী দমকলের তিরিশটি ইঞ্জিন কাজ করছে। এদিকে, আগুনের দাপট এতটাই বেশী যে দমকলকে আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

ইতিমধ্যে বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশান সহ ফায়ার সার্ভিস, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি ফায়ার ইউনিটও ঘটনাস্থলে এসে পৌঁছেছে। আগুন নেভাতে নৌবাহিনীও হাত লাগিয়েছে। পাশাপাশি সেখানে থাকা মানুষজনকে এলাকা থেকে সরিয়ে ফেলা হয়েছে। সেই সাথে লাগাতার মাইকিংও চলছে। আগুনের জেরে আপাতত সমস্ত রকম বিমান ওঠানামা বন্ধ রয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930