"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

একি! তৃণমূলের ক্যাম্প থেকে ঠাণ্ডা পানীয় খেলেন শুভেন্দু অধিকারী

Share

রায়া দাসঃ কলকাতাঃ ভবানীপুরে বড় চমক। তৃণমূলের ক্যাম্পে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। বুধবার বুথে বুথে ঘোরার সময় আচমকা তৃণমূলের একটি ক্যাম্প অফিসে ঢুকে পড়েন বিজেপি প্রার্থী। তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে হেসে কথা বলেন। তাঁদের সঙ্গে হাত মেলান। সেই সময় তৃণমূলের এক কর্মী শুভেন্দুর দিকে ঠান্ডা পানীয় এগিয়ে দেন। সেই ঠান্ডা পানীয় খেয়ে হাসিমুখে তৃণমূলের ক্যাম্প অফিস থেকে বেরিয়ে যান ভবানীপুরের বিজেপি প্রার্থী।

ছাব্বিশের নির্বাচনে সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর। এই কেন্দ্রে একদিকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বিজেপি প্রার্থী করেছে বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দুকে। সারা দেশের নজর রয়েছে এই কেন্দ্রের দিকে। এদিন সকাল থেকে ভবানীপুরের বুথে বুথে ঘুরছেন শুভেন্দু। বুথে বুথে ঘোরার সময় কালীঘাট চত্বরে তাঁকে ঘিরে ধরেছিলেন তৃণমূলের মহিলা কর্মী-সমর্থকদের একাংশ। ওঠে ‘জয় বাংলা’ স্লোগান। সেইসময় ফোনে কেন্দ্রীয় বাহিনীকে ডাকেন বিজেপি প্রার্থী। সঙ্গে সঙ্গে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। শুভেন্দুর অভিযোগ, এলাকায় বহিরাগত ঢুকিয়েছে তৃণমূল।

একদিকে যখন কালীঘাট চত্বরে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল, অন্য জায়গায় দেখা গেল তৃণমূলের ক্যাম্প অফিসে বিজেপি প্রার্থীকে। রাস্তার ধারেই তৃণমূলের ক্যাম্প অফিসে বসেছিলেন ঘাসফুল শিবিরের কর্মীরা। রাস্তা দিয়ে যাচ্ছিলেন শুভেন্দু। তৃণমূলের কর্মী-সমর্থকদের দেখে শাসকদলের ক্যাম্প অফিসের দিকে এগিয়ে যান বিজেপি প্রার্থী। প্রথমে কিছুটা হতচকিত হয়ে যান তৃণমূল কর্মীরা। পরে তাঁরাও শুভেন্দুর সঙ্গে হেসে কথা বলেন। বিজেপি প্রার্থী তৃণমূল কর্মীদের সঙ্গে হাত মেলান। এক মহিলা তৃণমূল কর্মীকে শুভেন্দু বলেন, “একসঙ্গে থাকা দরকার।” ওই মহিলা তৃণমূল কর্মী বলেন, “অবশ্যই।” এক তৃণমূল কর্মী একটি বোতলের ঠান্ডা পানীয় শুভেন্দুর দিকে এগিয়ে দেন। হাসিমুখে ঠান্ডা পানীয় খেয়ে তৃণমূলের ক্যাম্প থেকে আবার এগিয়ে যান শুভেন্দু।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031