"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চাকরীর নামে প্রতারণার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ২ যুবক

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আইসিডিএসে কাজ পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে। বিধাননগরে দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে দু’জনকে মুর্শিদাবাদের জলঙ্গি থেকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম আব্দুস সাহিল মণ্ডল ও মুস্তাক আহমেদ মিলন।

অভিযোগ, “আইসিডিএসের সুপারভাইজারের চাকরী দেওয়ার নামে জাল নিয়োগপত্র দিয়ে চাকরীপ্রার্থীকে প্রতারণা করা হয়েছে।” বিধানগর উত্তর থানার পুলিশ তদন্তে নেমে আব্দুস সাহিল মণ্ডল ও মুস্তাক আহমেদকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। মুস্তাক ওরফে স্থানীয় তৃণমূল নেতা। আবার এক সময় ব্লক তৃণমূলের সভাপতিও ছিলেন। যদিও দল তা স্বীকার করেনি। বিধাননগর উত্তর থানার তরফে জানানো হয়েছে, “গত ১৮ ই অগস্ট আইসিডিএসের তরফে ভাস্কর ঘোষ একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে আশিস পুস্তি, অমিত বাসুলি, মুস্তাক আহমেদ ওরফে মিলনের বিরুদ্ধে অভিযোগ করা হয়।”

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, “তিনি নদীয়ার বাসিন্দা জনৈক রিপন মণ্ডলের কাছ থেকে একটি চিঠি পান। যেখানে জানানো হয়েছে, ‘রিপনের স্ত্রী শবনম মুস্তারিকে আইসিডিএসের সুপারভাইজার পদে নিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ১০ লক্ষ ৩৪ হাজার ৭০০ টাকা নেওয়া হয়েছে। টাকাটা কয়েক দফায় এবং বিভিন্ন ইউপিআই আইডিতে পাঠানো হয়েছে।’ পরে তিনি স্পিডপোস্ট এবং ইমেলে একটি জাল নিয়োগপত্রও পান। তাতে রাজারহাটে আইসিডিএসের সুপারভাইজার পদে যোগদানের কথা লেখা ছিল।” অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের ন্যায় সংহিতা (বিএনএস)এর ৩১৬(২), ৩১৯(২), ৩১৮(৪), ৩৩৬(২), ৩৩৮ ও ৩৪০(২) ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে মিলন এবং সহকারীকে গ্রেফতার করা হয়েছে।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31