"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ইস্পাত কারখানায় আচমকা বিস্ফোরণে আহত ২ শ্রমিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ ইস্পাত কারখানায় ফার্নেস বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই শ্রমিক। মঙ্গলবার সন্ধ্যার পূর্ব বর্ধমানের পালিতপুরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকল। উপস্থিত রয়েছে বিশাল পুলিশবাহিনীও। আহত দু’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় জোরকদমে কাজ চলছিল কারখানয়। তখনই আচমকা ফার্নেসে বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় একাংশে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। সেই সময়ে কাছেই ছিলেন বলদেও প্রসাদ যাদব এবং অনুতোষ ঘোষ। বিস্ফোরণের গুরুতর জখম হন তাঁরা। বিস্ফোরণের বিকট শব্দে ছুটে আসেন কারখানার অন্য কর্মীরা। বলদেও ও অনুতোষকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকল। আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গিয়েছে।

কারখানা সূত্রে জানা গিয়েছে, বলদেও প্রসাদের বাড়ি বিহারের গয়া জেলার ফতেপুর এলাকায়। অনুতোষ মেমারি থানার নিমো কাকডাঙ্গা এলাকার বাসিন্দা। দু’জনের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ফার্নেসে কী ভাবে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। যন্ত্রের ত্রুটি, নাকি কারখানার রক্ষণাবেক্ষণে কোনও গাফিলতি—দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী কারণ, তা জানতে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031