"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাঁকুড়ায় একসাথে ২০০ জন মুসলিম বিজেপির পতাকা ধরলেন

Share

নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ গতকাল রাতে বাঁকুড়ার সার্কিট হাউস মোড়ে বিজেপির একটি দলীয় কর্মসূচী ছিল। সেখানে রাহুল সিনহা যোগ দিয়েছিলেন। এরপর ওই কর্মসূচীতে বাঁকুড়া বিধানসভা এলাকার প্রায় দু’শো জন মুসলিম সম্প্রদায়ের মানুষের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন। রাহুল সিনহার বক্তব্য, “তৃণমূলে যে সকল লোকজন যোগদান করেন তারা কেউই এলাকার বাসিন্দা নয়। তাদের রাজ্য নেতৃত্বকে দেখানোর উদ্দেশ্যই থাকে।”

এদিন রাহুল সিনহা জানান, “ভারতীয় মুসলমান ও হিন্দুর মধ্যে কোনো তফাৎ নেই। কেউ এক চুলও বেশী ও একচুল কম নয়। নজরুলের বাণীকে স্মরণ করি। কিন্তু আমরা কোনোভাবেই বাংলাদেশ, আরব, মায়ানমার থেকে আসা মুসলমান অনুপ্রবেশকারীদের ঠাঁই দেব না। আর পরিষ্কার বলছি যাঁরা বাবরের তাঁবেদারি করবে তাঁদেরও এই দেশে থাকতে দেব না।” অন্যদিকে, তৃণমূলের জেলা সহ সভাপতি বিধান সিংহ পাল্টা বলেন, “মন্দির-মসজিদ হিন্দু-মুসলমানের আমদানি সব বিজেপির কাছ থেকে হয়েছে। আর রাহুল সিনহা নিজেই দলের মধ্যে ব্রাত্য। তাঁর এই ধরণের মন্তব্যের কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না।”


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031