"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পথ দুর্ঘটনায় মৃত্যু ২ বাইক আরোহীর

Share

সব্যসাচী মজুমদারঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়িতে রাজগঞ্জ ব্লকের ভান্ডিবাড়ি এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জন বাইক আরোহীর। দুর্ঘটনার পর স্থানীয়রা যুবকদের চিনতে না পারলেও ফেসবুক লাইভ দেখে মৃতদের শনাক্ত করলেন তার পরিচিতরা।

জানা যায়, মৃতরা অজিত রায় (২৮) ও উদ্ধব রায় (২০)। তারা দুজনেই পানিকৌড়ি অঞ্চলের বাসিন্দা।
দুজনে একই সাথে কাজ করে সংসার চালাতেন। গতকাল রাতে তারা দিনমজুরের কাজ সেরে বাইকে চেপে চেউলিবাড়ি এলাকায় কাজ করতে গিয়েছিলেন। ফেরার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাড়ি ফেরার সময় স্থানীয় ভান্ডিবাড়ি স্কুলের সামনে তাদের বাইক নিয়ন্ত্রণ হারায়। এরপর বাইকটি সজোরে ধাক্কা মারে একটি কাঁঠাল গাছে।


দুর্ঘটনায় খবর শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। এরপর রাজগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হয়। কেউ যুবকদের চিনতে পারছিল না। এরপর স্থানীয় যুবকরা ঘটনাটিকে ফেসবুক লাইভে তুলে ধরে। সেইসময় ফেসবুক লাইভটি পানিকৌড়ি অঞ্চলের স্থানীয় পঞ্চায়েতের স্বামী হানিসুর ইসলাম দেখেন। তখনই তিনি তার এলাকার যুবকদের চিনতে পারেন। স্থানীয় দুই যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930