"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠলো তিব্বত, সঙ্গে কাঁপলো চীন ও আফগানিস্তান

Share

নিজস্ব সংবাদদাতাঃ তিব্বতঃ ফের ভূমিকম্প তিব্বতে। বুধবার রাতে ভূমিকম্প হয় তিব্বতে। এরই পাশাপাশি কাঁপল আফগানিস্তানের মাটিও। ভূমিকম্প অনুভূত হয় চিনেও। দিন কয়েক আগেই তীব্র ভূমিকম্প হয় তিব্বতে। গত বৃহস্পতিবার রাতে একাধিকবার কেঁপে ওঠে তিব্বত। কয়েক মিনিটের ব্যবধানে হওয়া ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ছিল ৭। এর পরে অনেক বার কম্পন অনুভূত হয় তিব্বতে। সেখানে আফটার শকের পাশপাশি কম্পন অনুভূত হয় চিনেও। ওই শক্তিশালী ভূমিকম্পে তিব্বতে মৃত্যু হয় অন্তত ১৮ জনের।

ওই কম্পনের পরে এক সপ্তাহ যেতে না যেতে ফের জোড়া ভূমিকম্প তিব্বতে। ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজির তথ্য অনুসারে, ভারতীয় সময় বুধবার রাত ( ইংরেজি হিসেবে বৃহস্পতিবার ৩টে ১৬ মিনিট নাগাদ এই কম্পন হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে। এর আগে, বুধবার রাত ৮টা ১৬ মিনিট নাগাদও কেঁপে ওঠে তিব্বত। ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরে হওয়া ওই কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৪।

তবে এতে কোনও ক্ষয়-ক্ষতি হয়েছে কি না তা এখনও জানা যায়নি। এরই পাশাপাশি জোড়া কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানেও। বুধবার রাত ১টা ৪৪ মিনিটে ৪ মাত্রার এবং বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুসারে) সকাল ৬টা ৩৯ মিনিটে ৪.২ মাত্রার কম্পন হয় আফগানিস্তানে। প্রথম ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটির ১০৩ কিলোমিটার গভীরে। অন্যটির ভূপৃষ্ঠের ২২৮ কিলোমিটার নীচে বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলজি। আর এক দিকে, ভারতীয় সময় বুধবার রাত ১১ টা ১৮ মিনিট নাগাদ কেঁপে ওঠে চিনের মাটি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। মাটির মাত্র ১৫ কিলোমিটার নীচে ছিল এর উৎসস্থল। এই এলাকা ভূমিকম্পপ্রবণ অঞ্চল বলে চিহ্নিত। ওই অঞ্চলে প্রায় দিনই ভূমিকম্প হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30