রায়া দাসঃ কলকাতাঃ শিয়ালদহ লাইনে পরপর ট্রেন বাতিল হওয়ায় নিত্য যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছেন। বিশেষ করে এই সময় অফিস করে বাড়ি ফেরেন অনেকে। ওই সময়ই ট্রেন বাতিল হওয়ায় কার্যত সমস্যার মুখে যাত্রীরা।

রেল সূত্রে খবর, এ দিন সন্ধের পর থেকেই একাধিক জায়গায় ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। সঙ্গে বৃষ্টি। সেই সময়ই শিয়ালদহ মেন শাখার শিমুরালিতে ঝোড়ো হাওয়ার জেরে পড়ে যায় গাছ। একদম ট্রেনের তার ছিঁড়ে পড়ে রেল লাইনের উপরে। যার জেরেই ব্যহত ট্রেন পরিষেবা। আপাতত রানাঘাট-গেদে লাইনে যাবতীয় পরিষেবা বিঘ্নিত হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেন।

Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code










