"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাস্তার মাঝে কন্টেনার উল্টে দ্বিতীয় হুগলী সেতুতে ব্যাহত যান চলাচল

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ ভোরে হাওড়ার মন্দিরতলায় নবান্নের কাছে একটি পণ্যবোঝাই কন্টেনার উল্টে মন্দিরতলা ও কলকাতার সংযোগকারী সেতুতে যাতায়াত পরিষেবা ব্যাহত হয়ে পড়ে। ফলে নিত্যযাত্রীদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়।

জানা গেছে, গতকাল গভীর রাতেরবেলা কন্টেনারটি খিদিরপুর থেকে লিলুয়ার একটি কারখানায় যাচ্ছিল। কিন্তু নবান্নের কাছাকাছি এসে চালক ভুল করে মন্দিরতলার দিকের রাস্তা ধরেন। আর ভোরবেলা মন্দিরতলা বাসস্ট্যান্ডের কাছে এসে কোনো ভাবে ট্রেলার থেকে কন্টেনারটি রাস্তার মাঝে আড়াআড়ি ভাবে উল্টে গিয়েছিল। এর জেরে এদিন সকালবেলা অবধি মন্দিরতলা এবং কলকাতার সংযোগকারী দ্বিতীয় হুগলী সেতুতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।


তবে কর্তব্যরত ট্রাফিক পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। আর সঙ্গে আনা ক্রেনের সাহায্যে কন্টেনারটিকে সরানোর চেষ্টা শুরু করেন। কিন্তু মালবোঝাই কন্টেনারটি বেশ ভারী হওয়ায় সরাতে সমস্যা তৈরী হয়। আপাতত সেটিকে কোনো মতে রাস্তার এক পাশে সরানোয়, আংশিক ভাবে যান চলাচল চালু করা হয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930