"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাজ্য জুড়ে চলতি মরশুমের শীতলতম দিন আজ

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১১ ডিগ্রি সেলসিয়াসে। কনকনে ঠান্ডায় আজ কার্যত জবুথবু তিলোত্তমা। ২০২৫ সালের সমস্ত রেকর্ড ভেঙে চলতি মরশুমের শীতলতম দিন এটি। তবে শুধু কলকাতা নয়, জেলাতেও রেকর্ড তাপমাত্রা বছরের শেষ দিনে। এক কথায় ভোরের আলো ফুটতেই হাড় কাঁপানো ঠান্ডার দাপট সর্বত্রই।

গোটা রাজ্য জুড়েই এখন শীতের রাজত্ব। সান্দাকফুতে তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং কাঁপছে ৩ ডিগ্রি সেলসিয়াসে। পিছিয়ে নেই দক্ষিণবঙ্গও। পুরুলিয়া ও বাঁকুড়াতে তাপমাত্রার পারদ ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছে। সোমবার ও মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় যথাক্রমে সাড়ে ৭ ও ৬ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।

বুধবার সন্ধ্যার পরে রাজ্যের বেশ কিছু জেলায় ঘন কুয়াশার দাপট দেখা দিতে পারে। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় কুয়াশার সতর্কতা জারি হয়েছে ইতিমধ্যেই। এ ছাড়াও, শীতল ও পুবালি হাওয়ার জেরে আলিপুরদুয়ারে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।


আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তুরে হাওয়ার পথে বাধা আসতে পারে। এর ফলে নতুন বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠান্ডার দাপট কমছে না এখনই। মৌসম ভবনের পূর্বাভাস, রবিবার রাত থেকে আবারও নামতে শুরু করবে তাপমাত্রার পারদ। নতুন বছরের ৫ থেকে ১২ জানুয়ারি মধ্যে রাজ্যে ফের নতুন করে জাঁকিয়ে বসতে পারে শীত। এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শৈত্য প্রবাহের সম্ভাবনা প্রবল। মোটের উপর, নতুন বছরেরও শীতের ইনিংস অব্যাহত থাকবে, তা বলাই যায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31