"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নেতাদের ফোন হ্যাকিং এর জেরে ধর্নায় বসলেন তৃণমূল সাংসদরা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দেশের তাবড় তাবড় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ফোন হ্যাকিং এর খবর চাউর হতেই এর প্রতিবাদে আজ সকাল সাড়ে ১০ টা থেকে তৃণমূল সাংসদরা সংসদের গান্ধীমূর্তির সামনে ধর্নায় বসেন।

সূত্রের ভিত্তিতে জানা যায়, পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে দেশের অনেক রাজনৈতিক নেতার ফোন হ্যাক করা হচ্ছে। যেই তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ যে রাহুল গান্ধীর দুটো ভাগ করা হয়েছে। এমনকি ভোট কুশলী প্রশান্ত কিশোরও বাদ যায়নি। এই পরিস্থিতিতে বিষয়টি নিয়ে তৃণমূল যথেষ্ট সরব হয়েছে। গান্ধী মূর্তির সামনে ধর্না দেওয়ার পাশাপাশি লোকসভা ও রাজ্যসভা দু’টি পক্ষে তৃণমূলের পক্ষ থেকে নোটিশ দেওয়া হবে।


বাদল অধিবেশনের প্রথম দিনই তৃণমূল সাংসদরা পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সাইকেলে চড়ে সংসদে যান। এবার এদিন ফোন হ্যাকিং এর প্রতিবাদকে কেন্দ্র করে ধর্নায় বসে বিক্ষোভও শুরু করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31