"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আক্রান্ত হলেন গোপীবল্লভপুরের তৃণমূল সভাপতি

Share

জীতেন্দ্র মাইতিঃ ঝাড়গ্রামঃ আজ ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভার রগড়া অঞ্চলের তৃণমূল সভাপতি আক্রান্ত হওয়াকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

সূত্রের খবর অনুযায়ী জানা যায়, তার মাথায় টাঙি লাঠি, রড দিয়ে আঘাত করা হয়। প্রথমে তাকে ভাঙাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে অানা হলে অাঘাতের গভীরতা দেখে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসক সূত্রে জানা যায়, তার মাথায় তিনটি স্টিচ পড়েছে। এছাড়া সিটিস্ক্যানের জন্য বলা হয়েছে।

অভিযোগ ওঠে যে, আজ সকালে তাকে রগড়া এলাকায় মারধর করা হয়েছে। এই ঘটনার খবর পেয়েই প্রার্থী ডাঃ খগেন্দ্র নাথ মাহাত হাসপাতালে চলে অাসেন। তার সাথে অারো ডাক্তার সহকর্মীরাও আসেন। তিনি বলেন, “বিজেপি বুঝে গেছে তারা পরাজিত হবে। তাই সকাল থেকেই অাক্রমণ চালাচ্ছে। নির্বাচন কমিশনের কাছে সমস্ত বিষয় অভিযোগ জানানো হয়েছে। এমনকি এই বিষয়ে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করা হয়েছে”।


TAGS:

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930