"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ধানের জমি থেকে ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার তৃণমূল নেতার দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তর দিনাজপুরঃ আজ সকালবেলা উত্তর দিনাজপুরের ইটাহার থানার বাসতোপি এলাকায় জাতীয় সড়কের ধার থেকে কাশেম শেখ নামে ৪০ বছর বয়সী এক তৃণমূল নেতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছে। বাড়ি ইটাহার গ্রাম পঞ্চায়েতের গোটলু গ্রামে।  

বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ধানের জমি থেকে গলাকাটা অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। পেটেও আঘাতের চিহ্ন ছিল। কাশেম ওই এলাকায় তৃণমূলের বুথ প্রেসিডেন্টও ছিলেন। নিহতের দাদা আবদুর রহিম জানান, ‘‘এটা রাজনৈতিক কারণে খুন নয়। আমার ছোটো ভাই বড়ো ব্যবসায়ী। কয়েক কোটি টাকার লেনদেন। অনেকের সাথেই এই লেনদেনের সম্পর্ক ছিল।
তাই টাকার লেনদেনের কারণে খুন হতে পারে বলেই মনে করা হচ্ছে।’’ ইটাহার থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এরপর মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এর পাশাপাশি পুলিশ এই মৃত্যুর কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছেন।  


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728