ব্যুরো নিউজঃ তিব্বতঃ আজ রাতেরবেলা প্রায় ৪০ মিনিটের ব্যবধানে পরপর দু’বার ভূমিকম্পে কেঁপে ওঠে চিনের তিব্বত। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭। পাশাপাশি চিনের অন্য একটি এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কতটা ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত ৮টা ৩ মিনিট নাগাদ তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। অরুণাচল প্রদেশের পাণ্ডিন এলাকা থেকে প্রায় ৪৮৯ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৭৩ কিলোমিটার। এরপর কিছুক্ষণ পর, রাত ৮টা ৪২ মিনিট নাগাদ ফের ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ওই অঞ্চল। অরুণাচল প্রদেশের বাসার থেকে প্রায় ৩২৩ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ছিল দ্বিতীয় কম্পনের উৎসস্থল। দ্বিতীয় ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় কিলোমিটার।

এদিকে, রাত ৮টা ২৯ মিনিট নাগাদ চিনের আরও একটি এলাকায় ৫.ক২ মাত্রার ভূমিকম্পের খবর পাওয়া গিয়েছে। অরুণাচল প্রদেশের পাণ্ডিন থেকে প্রায় ৫০৫ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ছিল এই কম্পনের উৎসস্থল। এর গভীরতা ছিল প্রায় ১৫ কিলোমিটার বলে জানিয়েছে এনসিএস।
Sponsored Ads
Display Your Ads Here









