"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বন্ধ জুটমিলের তালা খুলতেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন হাজার হাজার শ্রমিক

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ রাজ্যে বিজেপি সরকার আসতেই উত্তর চব্বিশ পরগণার নৈহাটির জুটমিল খুলে গেল। তাতেই আনন্দে আত্মহারা জুটমিলের ২৭০০ শ্রমিকরা। আনন্দে কেউ ফাটাচ্ছেন বাজি, কেউ আবার করছেন লাড্ডু বিতরণ। এদিকে তৃণমূল জমানায় গত ১৫ বছরে লাগাতার ধস নেমেছে জুট শিল্পে। কিন্তু অবস্থা বদলাতে বদ্ধপরিকর নতুন বিজেপি সরকার। শ্রমমন্ত্রী হওয়ার পর থেকে প্রতিদিনই বন্ধ কারখানা খোলার জন্য বারে বারে শ্রমিক-মালিক-সরকারের আমলাদের নিয়ে প্রতিদিনই শ্রম দফতরে বৈঠক করছেন অর্জুন সিং। এরইমধ্যে ব্যারাকপুর শিল্পাঞ্চলেই পরপর তিনটি জুটমিল খুলে গেল।

সাম্প্রতিককালের ছবি দেখলে দেখা যায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে ১৮টি জুটমিল তালাবন্ধ অবস্থায় পড়েছিল। কিন্তু বিজেপি সরকারে আসার পর থেকেই দ্রুত ছবিটা বদলাতে থাকে। প্রথমে খুলে যায় ভাটপাড়া রিলায়েন্স জুটমিল, জগদ্দলে খুলে যায় অ্যালায়েন্স জুটমিল, এরপরে কাঁকিনাড়াতেও খুলে যায় আরও এক জুটমিল। সাম্প্রতিক সময়ের অচলাবস্থা নিয়ে অর্জুন সিং যদিও তৃণমূল কংগ্রেসকেই কাঠগড়ায় তুলেছেন। তীব্র কটাক্ষের সুরে বলেছেন, “তৃণমূল সরকার মিলে যাতে না চলে তার চেষ্টা করতো। সব সময় শ্রমিকদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে রাখতো। মিলের ভালো কিছু চাইতো না।”

এখন মিল খুললেও শ্রমিক থেকে মালিকদের কড়া বার্তাও দিয়েছেন মন্ত্রী। বণিক ও শিল্পমহলে রাজ্যের শিল্প সম্পর্কে স্বচ্ছ ভাবমূর্তি আনতে শ্রমিক-মালিক উভয়কে উভয়ের স্বার্থ মেনে কাজ করার নির্দেশও দিয়েছেন। অর্জুন বলেন, “শ্রমিকদের কোনওভাবেই কাজে ফাঁকি দেওয়া যাবে না। তেমনই মালিকদেরও শ্রমিকদের ক্ষমতার তুলনায় ওয়ার্কিং লোড বাড়িয়ে দেওয়া চলবে না। শ্রমিকদের ক্যান্টিন এবং অন্যান্য সুবিধা দেখতে হবে।” পাশাপাশি কোনও মিলেই যাতে শ্রমিক অসন্তোষ না হয় তার জন্য সরকারের সতর্ক নজর রয়েছে বলেও জানান তিনি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930