"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার ১টাকায় জমি কেনা হাসপাতালগুলিকে বড়ো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

Share

রায়া দাসঃ কলকাতাঃ আরজি কর কাণ্ডের অনেক আগে থেকেই বাংলায় বারবার অভিযোগ উঠেছে ‘রেফার রোগ’ নিয়ে। বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় কার্যত বড় ক্ষত তৈরি করেছে এই রেফার রোগ। রোগীর পরিবারের এক হাসপাতাল থেকে আর এক হাসপাতালে হন্যে হয়ে ঘোরার ছবি সামনে এসেছে। হাসপাতালের বাইরে মুমুর্ষু রোগীর পড়ে থাকার ছবিও দেখেছে বাংলা। এবার ক্ষমতায় এসেই সেই ‘রোগ’ দূর করার কথা বলছে বিজেপি সরকার। আজ, শনিবার এক অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্য সরকার এই সমস্যা মেটাতে কী কী উদ্যোগ নিচ্ছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য সরকারের কাছ থেকে যে সব বেসরকারি হাসপাতাল ১ টাকায় জমি কিনেছিল, তাদের ১৫ শতাংশ বেড বরাদ্দ রাখতে হবে অর্থনৈতিকভাবে দুর্বল মানুষদের জন্য। সরকারি হাসপাতালে অতিরিক্ত চাপ হলে, সেখান থেকে রেফার করা হলে ওই বেডে বিনামূল্যে পরিষেবা দিতে হবে। এছাড়া, কদিকে, স্বাস্থ্য ভবনে শুরু হয়েছে কন্ট্রোল রুম। বিশেষ মনিটরিং-এর ব্যবস্থা থাকছে সেখানে। কোনও হাসপাতালে ডাক্তার আছে কি না, রোগীকে বাইরে ফেলে রাখা হয়েছে কি না, হাসপাতালের ভিতর কুকুর-বিড়াল ঘুরে বেড়াচ্ছে কি না, তার উপর নজরদারি চলবে।

এসএসকেএম ১০০টি নতুন বেড চালু করা হয়েছে শনিবার থেকে। এছাড়া জুন থেকেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিম। ১ কোটি ৩৬ লক্ষ পরিবারের ৬ কোটি মানুষ এই পরিষেবা পাবেন বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আয়ুষ্মান ভারতের আওতায় থাকা হাসপাতালগুলিকে বলা হবে আয়ুষ্মান মন্দির। ওষুধের খরচ ১০০০ থেকে কমিয়ে ১০০ টাকা করা হবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930