"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার কসবার একটি কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠলো

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ গতকাল দক্ষিণ কলকাতার কসবা এলাকার একটি নামী আইন কলেজে ঘটেছে এই কাণ্ড। এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ তিন জনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুই জন আবার ওই কলেজেরই কর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাতটা থেকে ১০টা ৫০-এর মধ্যে ওই ধর্ষণের ঘটনাটি ঘটে। এরপর কসবা থানায় আসেন নির্যাতিতা। কলেজেরই দুই কর্মী ও একজন প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেন তিনি। এরপর পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হয় অভিযুক্তদের। ইতিমধ্যে ন্যাশনাল মেডিক্যাল কলেজে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই পরীক্ষার পরেই গ্রেফতার অভিযান চালায় পুলিশ।

উল্লেখ্য, অভিযুক্তদের মধ্যে যিনি একজন প্রাক্তন পড়ুয়া রয়েছে। কলেজ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সালেই সেই তার ডিগ্রি কোর্স সম্পন্ন হয়। কিন্তু তারপরেও কীভাবে কলেজে অবাধ যাতায়াত রয়েছে তার? সূত্রের খবর, নির্যাতিতা পুলিশকে জানিয়েছেন, কলেজেরই একটি রুমে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় তাঁকে। একজন ধর্ষণ করেছে ও বাকিরা সেই কাজে মূল অভিযুক্তকে সহায়তা করেছে। এই ঘটনায় শহরের বুকে নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930