"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার টিউবওয়েল থেকে জলের পরিবর্তে বেরিয়ে এলো মদ

Share

নিজস্ব সংবাদদাতাঃ ভোপালঃ ভোপালের একটি ফাঁকা মাঠে একটি টিউবওয়েল বসানো। যা থেকে জলের পরিবর্তে কারি কারি মদ বের হচ্ছে। যা দেখে বোঝার কোনো উপায় নেই যে ওটা আসলে জলের জন্য নয়। ওই টিউবওয়েলের নীচেই লুকিয়ে রাখা আছে থরে থরে অবৈধ মদভর্তি ড্রাম। আর সেই ড্রামের সাথে পাইপের মাধ্যমে টিউবওয়েলটি যুক্ত।  

পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল যে গুনা এলাকায় অবৈধ মদের কারবার রমরমিয়ে চলছে। পুলিশের একটি দল সেই খবর পেয়েই চাঁচোড়া ও রাঘোগড় গ্রামে হানা দেয়। আর চাঁচোড় গ্রামে গিয়ে দেখেন, ফাঁকা মাঠের মধ্যে একটি টিউবওয়েল বসানো রয়েছে একটি টিউবওয়েল। মাঠের মধ্যে কেন টিউবওয়েল বসানো, তা নিয়ে সন্দেহ হয় পুলিশের।


এর পরই তারা টিউবওয়েলের কাছে গিয়ে সেটির হাতলে চাপ দিতেই বেরিয়ে আসে মদ। চমকের আরও বাকি ছিল। এর পরই পুলিশ টিউবওয়েলের চারপাশ খোঁড়া শুরু করে। প্রায় সাত ফুট মাটি খোঁড়ার পর দেখা যায়, থরে থরে সাজানো রয়েছে মদভর্তি একাধিক ড্রাম। টিউবওয়েলের সাহায্যে সেই মদ পাউচে ভরে বিক্রি করা হতে বলে জানিয়েছেন এক পুলিশকর্তা। সোমবার দুই গ্রামে হানা দিয়ে একই ভাবে কয়েক হাজার লিটার অবৈধ মদ উদ্ধার করেছে পুলিশ। এই কারবারের সঙ্গে জড়িত ৮ অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

চাঁচোড় গ্রামের প্রায় প্রতিটি পরিবার মদ ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ। এই গ্রামে কঞ্জর সম্প্রদায়ের মানুষ থাকেন। জঙ্গলের কাছে চাঁচোড় এবং রাঘোগড়। ফলে পুলিশ এলেই মদের কারবারিরা ঘন জঙ্গলে পালিয়ে যান। সোমবারের তল্লাশি অভিযানেও পুলিশের চোখে ধুলো দিয়ে জঙ্গলে আশ্রয় নেন অভিযুক্তরা। মদ কারবারিদের খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031