"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার পোস্তায় ভেঙে পড়লো কয়েকশো বছরের পুরোনো বাড়ি

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ জোড়াবাগানের পর বড়বাজারের পোস্তা এলাকায়। ভরা বর্ষায় ভেঙে পড়ে জরাজীর্ণ বাড়ির ওপরের অংশ। জানা যাচ্ছে, ভিতরে আটকে পড়েছিলেন ৭ জন। তাঁদের প্রত্যেককে বাইরে বার করে আনা সম্ভব হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এই বাড়িটিও প্রায় দুশো বছরের পুরনো। জানা যাচ্ছে, শরিকি বিবাদের জেরেই সেই অর্থে এই পুরনো বাড়ির কোনও সংস্কার এতদিন হয়নি। বাড়ির ছাদ থেকে দেওয়াল-সর্বত্র ধরেছিল ফাটল। আর সেই ফাটলের মধ্যে থেকে গজিয়ে উঠেছিল আগাছা- বড় গাছ। তার মধ্যেই পরিবারের একাংশ বসবাস করছিলেন।

বেশ কিছু দিন ধরেই ওই বাড়ির পলেস্তরা, রাবিশ খসে পড়ছিল। তারপরও সংস্কার করা হচ্ছিল না। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে আরও দুর্বল হয়ে পড়ে বাড়ি। মঙ্গলবার সকালে একেবারে হুড়মুড়িয়ে ছাদ থেকে বাড়ির ওপরের অংশ ভেঙে ভিতরে ঢুকে যায়। এক প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন, সামনের অংশটা পুরোটাই ভেঙে পড়েছে। ৬-৭ থাকতেন, তবে কেউ আহত হননি। আরেক বাসিন্দা বলেন, “পুরসভার তরফ থেকেও কোনও নোটিস টাঙানো হয়নি। যাঁরা থাকতেন, তাঁরা টুকটার রিপিয়ারিং করে থাকতেন। টানা বৃষ্টিতেই ভেঙে পড়ল।” সকালে জোড়াবাগানেই ২০০ বছরের পুরনো আরেকটি বাড়ি ভেঙে পড়ে। এক মহিলার মৃত্যু হয় তাতে। এইভাবে কলকাতায় পরপর পুরনো বাড়ি ভেঙে পড়ার ঘটনায় প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031