"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বেঞ্চে বসা নিয়ে বড়োসড়ো পরিবর্তন আনলো এই স্কুল

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ সাধারণত ক্লাসরুমের দুষ্টু পড়ুয়ারা বা পড়াশোনায় পিছিয়ে পড়া পড়ুয়ারা বসে পিছনে। কিন্তু এবার আর সেই ‘অপশন’ থাকবে না। বড় সিদ্ধান্ত সুন্দরবনের স্কুলগুলির। এবার থেকে নেওয়া হবে নতুন ব্যবস্থা।

সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মথুরাপুর ২ নম্বর ব্লকের বকুলতলা এফপি স্কুলেও এবার নেওয়া হল ‘নো মোর ব্যাকবেঞ্চার নীতি’। নতুন ব্যবস্থায় ইউ (U) শেপে ছাত্র-ছাত্রীদের আসন বিন্যাস করা হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের সামনে থাকছে অনেকটাই ফাঁকা জায়গা। বেঞ্চের অবস্থান অদলবদল করে এই ইউ শেপ আনা হয়েছ। সাধারণত ক্লাসরুমে পিছনের বেঞ্চে বসে স্কুলের দুষ্টু পড়ুয়ারা। এই ধারণা মুছতে বকুলতলা এফপি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

এখানে ক্লাসরুমে বেঞ্চ সাজানো হয়েছে অর্ধবৃত্তাকারে। মালায়ালমের একটি ছবির অনুকরণে এই কাজ করা হয়েছে‌। বকুলতলা স্কুলের প্রধান শিক্ষক নিখিল সামন্ত এই প্রসঙ্গে জানান, “পিছনের বেঞ্চে বসে অনেক পড়ুয়া অমনোযোগী হয়ে পড়ে। নতুন আসন বিন্যাসে শিক্ষকরা সকলের দিকে নজর দিতে পারবে।” অভিভাবকরাও বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তাঁদের বক্তব্য, শিক্ষক শিক্ষিকাদের আশা পরীক্ষামূলক এই ব্যবস্থা স্কুলগুলির ক্রম হ্রাসমান পড়ুয়া সংখ্যা রুখতে পারবে। ‘ব্যাক বেঞ্চের’ ধারণা মুছে নতুন ভাবে সাজবে শ্রেণিকক্ষ। ক্লাসরুম থেকে উঠে যাবে এই ‘ব্যাক বেঞ্চ’।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930